বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রতিনিধি আসছেন আজ আইসিসির

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

গতকাল শুক্রবার সংবাদমাধ্যমকে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমরা একটা মেইল দিয়েছি, উনারা (আইসিসি) উত্তর দিয়েছেন, আমরা আবার মেইল দিয়েছি। তারপরে একটা জুম মিটিং হয়েছে। জুম মিটিংয়ের পরে এখন উনারা বলছেন যে, সামনাসামনি বসে আলাপ করতে চান। কিন্তু আপনারা জানেন যে, আমাদের স্ট্যান্ড একটাই। আমরা সেখান থেকে নড়ে যাইনি।’

তিনি যোগ

করেন, ‘পুরো প্রোগ্রামটা আসলে প্রেসিডেন্ট সাহেব (আমিনুল ইসলাম বুলবুল) জানেন। প্রেসিডেন্ট সাহেব, ভাইস-প্রেসিডেন্ট উনারা বসবেন। আমরা আশা করছি, ভালো একটি ফল পাব।’

নিরাপত্তার কারণ দেখিয়ে গত ৪ জানুয়ারি বিসিবি আইসিসিকে অনুরোধ করেছিল যেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোথাও নেওয়া হয়। এরপর গত মঙ্গলবার আইসিসির সঙ্গে এক ভিডিও কনফারেন্সেও বিসিবি তাদের অবস্থানে অনড় ছিল, যদিও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বলেছিল।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আইসিসির প্রতিনিধির সঙ্গে এই বৈঠকে সরকারের প্রতিনিধিরাও উপস্থিত থাকতে পারেন। ইফতেখার সেই সম্ভাবনার ইঙ্গিত দিয়ে বলেন, ‘অবশ্যই, ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক হবে এবং সম্ভবত আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ও সেখানে যুক্ত থাকবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে আইসিসি সকল অংশগ্রহণকারী দলের প্রতি তাদের দায়বদ্ধতার কথা তুলে ধরে বিসিবিকে রাজি করানোর চেষ্টা করবে। অন্যদিকে, বিসিবিও আশাবাদী যে, তারা তাদের উদ্বেগের বিষয়টি আইসিসিকে সঠিকভাবে বুঝিয়ে বলতে পারবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com