গতকাল বুধবার কক্সবাজারের পেকুয়া আশরাফুল উলুম মাদরাসার মাঠে পেকুয়া উপজেলা ওলামা-মাশায়েখ সম্মেলন ও পেকুয়া উপজেলা তানজিমে আহলে হক পরিচালিত বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সালাহউদ্দিন এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, মানুষের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও দেশের মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য। এগুলো করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐকমত্যের ভিত্তিতে কিছু সংস্কারের প্রস্তাব আমরা করেছি।