মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সড়কে ঝরল ১১ প্রাণ

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :

গাইবান্ধা : গাইবান্ধায় গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের গড়েয়া ব্রিজ এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—রংপুর পীরগঞ্জ উপজেলার ধনশালা গ্রামের হারুন মিয়ার ছেলে হোসেন (২০) এবং গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কাজিবাড়ি সন্তোলা এলাকার গনি আকন্দের ছেলে মুসা আকন্দ (২৫)।

এদিকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ সময় আরো দুজন আহত হন। উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পৌরসভার বুজরুক বোয়ালিয়া মৌজার দুর্গাপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জনি (৩৯) এবং উপজেলার নাকাই ইউনিয়নের মালিনিপাড়া এলাকার শাহজালালের ছেলে সিদ্দিকুর রহমান (৪০)। 

চট্টগ্রাম : রাতে ডিউটি শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মুবিনুল ইসলাম নয়ন (২৮) নামের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সদস্য নিহত হয়েছেন।

গতকাল কদমতলী আর্টমাচ মোড়ে এ দুঘর্টনা ঘটে। 

নিহত নয়ন কক্সবাজারের চকরিয়ার কালা মিয়া সওদাগরের বাড়ির বুড়ি পুকুর গ্রামের নুরুল আমিনের ছেলে।

দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তাইফ নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাসের ২০ জন যাত্রী আহত হয়েছে।

তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গত বৃহস্পতিবার রাত ৮টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার নতুন ভুসিরবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাইফ বিরল উপজেলার নিজামপুর এলাকার রবিউল ইসলামের ছেলে।

ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় গাড়ির চাপায় পিষ্ট হয়ে আনুমানিক ষাটোর্ধ্ব মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসের ঢাকামুখী সার্ভিস লেনে ভাঙ্গা উপজেলার সলিলদিয়া ব্রিজসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের ধুলদী রেলগেট বাজারসংলগ্ন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের সামনে ঢাকা মেট্রো ট-১২-৬৬৪৩ নম্বরের ট্রাক ও বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী একটি থ্রি-হুইলারের (নসিমন) মুখোমুখি সংঘর্ষে নসিমনের চালক ঘটনাস্থলেই মারা যান।

কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় কুবাদ আলী (৬৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার মধ্যকুল এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক কুবাদ আলীর বাড়ি উপজেলার মধ্যকুল গ্রামে।

চাঁদপুর : বন্ধুকে নিয়ে সাভার থেকে মোটরসাইকেলে মানিকগঞ্জ যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। নিহত মাহমুদুল হাসান মিরাজ (১৯) চাঁদপুরের কচুয়ার প্রসন্নকাপ গ্রামের জাফর আহমেদের ছেলে এবং মোটরসাইকেল চালক জিসান (১৯)।

শুক্রবার ভোরে মানিকগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে নিহত মিরাজের চাচাতো ভাই রনি জানান।

জানা গেছে, মিরাজের বাবা সাভার এলাকায় একটি ফ্যাক্টরিতে চাকরির সুবাদে সাভারেই বসবাস করতেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com