মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

তারেক রহমান কোকোর কবর জিয়ারত করলেন

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত ও নির্বাচন কমিশনে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিনি রাজধানীর বনানী কবরস্থানে যান।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ছোট ভাইয়ের কবরের পাশে দাঁড়ালেন তারেক রহমান। দুপুর দেড়টার দিকে নির্বাচন ভবন থেকে রওনা হয়ে তিনি বনানীর কবরস্থানে পৌঁছান। সেখানে পৌঁছেই তিনি আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও  তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। সেখান থেকে এরপর দুপুর ১টায় নির্বাচন কমিশনে গিয়ে আঙুলের ছাপ ও বায়োমেট্রিক তথ্য প্রদানের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন। এরপরই তিনি সরাসরি বনানীর কবরস্থানে ছোট ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে তারেক রহমান তখন প্রবাসে থাকায় ছোট ভাইয়ের জানাজা বা দাফনে অংশ নিতে পারেননি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com