মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রাথমিকের প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেড করার প্রজ্ঞাপন জারি

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিয়ে তাদের বেতন দশম গ্রেডে নির্ধারণের প্রজ্ঞাপন হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একাদশ গ্রেড থেকে তাদের বেতন এক ধাপ বাড়ানোর এ প্রজ্ঞাপন জারি করেছে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এদিন এ প্রজ্ঞাপন জারি হলেও নতুন গ্রেডে বেতন গত ১৫ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর উচ্চ আদালতের নির্দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষককে গত ২৭ অক্টোবর গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিয়ে তাদের বেতন দশম গ্রেডে উন্নীত করা হয়। এরপর ৬৫ হাজার ৫৪৭টি প্রধান শিক্ষকের পদ দশম গ্রেড করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়, যা ৩ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় অনুমোদন পায়।

 

পরবর্তীতে ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকদের সবগুলো পদের বেতন দশম গ্রেডে নির্ধারণের উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বেতন গ্রেড বাড়ানো বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, প্রজ্ঞাপন জারির ১৮ মাসের মধ্যে প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের বেসিক ট্রেইনিং ফর প্রাইমারি এডুকেশন-বিটিপিটি প্রশিক্ষণ শেষ করতে হবে।

এ সিদ্ধান্তকে ‘যুগান্তকারী’ আখ্যা দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলেছে, এ উদ্যোগ প্রধান শিক্ষকদের ‘আর্থিক নিরাপত্তা নিশ্চিত’ এবং তাদের ‘সামাজিক মর্যাদা সুসংহত’ করবে। এর ফলে প্রধান শিক্ষকরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও ‘সৃজনশীল ও উদ্দীপ্ত’ ভূমিকা রাখবেন এবং শিক্ষার্থীদের জন্য ‘আরও উন্নত ও গতিশীল’ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে।

মন্ত্রণালয় বলছে, প্রধান শিক্ষকরা অন্যান্য শিক্ষক, অভিভাবক ও সবস্তরের অংশীজনদের সহায়তায় প্রাথমিক শিক্ষার মান ‘কাঙ্ক্ষিত পর্যায়ে’ উন্নীত করবেন বলে সরকার প্রত্যাশা করছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com