মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিদেশে রপ্তানি হবে কালীগঞ্জের তোয়ালে

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
একসময় মসলিন কটন মিল ও তোয়ালেশিল্পের জন্য পরিচিত গাজীপুরের কালীগঞ্জ নানা প্রতিকূলতায় অনেক ঐতিহ্য হারালেও তাঁতবস্ত্রে তৈরি উন্নতমানের তোয়ালে স্থানীয় কারিগররা টিকিয়ে রেখেছেন। সেই শ্রম, দক্ষতা ও ঐতিহ্যের স্বীকৃতি হিসেবে কালীগঞ্জের তোয়ালে এবার ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের মর্যাদা পেল, যা স্থানীয় শিল্পকে নতুন পরিচয় ও সম্ভাবনার পথে এগিয়ে নেবে।

জানা যায়, স্বাধীনতার আগে উপজেলার বড়নগর গ্রামের হাসেন আলী প্রথম দেশি তাঁতের সাহায্যে শুরু করেন তোয়ালে তৈরি। নাম দেন মেট্রো টেক্স।

উন্নত বুনন এবং গুণগত মান ভালো হওয়ায় বাড়তে থাকে চাহিদা ও জনপ্রিয়তা। বড়নগর ছাড়াও দ্রুত খঞ্জনা, বালিগাঁও, উত্তরগাঁও, যুগলী, কিশোরপুর, দক্ষিণবাগ, ঈশ্বরপুর, জামালপুর, খলাপাড়া, বেতুয়া, চৌড়া, ভাতগাতি, মোয়ানী, টাঙ্গাইয়া ও দেওয়ালের টেক গ্রামে গড়ে ওঠে শতাধিক তোয়ালে কারখানা। তখন সুতা রং করা, শুকানো, চরকি করা এবং বুনন সবই হতো দেশি তাঁতে। ১৯৯৫ সালের দিকে প্রচলন হয় পাওয়ার লুমের।
তখনো জমজমাট ছিল কালীগঞ্জের তোয়ালে। কিন্তু ২০০৫-০৬ সালের পর সুতা, কেমিক্যাল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, তাঁতিসংকট, বহুজাতিক প্রতিষ্ঠান ও চীনা পণ্যের দাপটে টিকতে না পেরে বাজার হারাতে থাকে তোয়ালে। এর পরও শতাধিক পাওয়ার লুম নিয়ে ৪০ থেকে ৫০টির মতো কারখানা এখনো টিকে রয়েছে। কারখানা মালিকরা আশা করছেন, জিআই পণ্যের স্বীকৃতি লাভ করায় আবার ঘুরে দাঁড়াবে তোয়ালেশিল্প।
 

তোয়ালের গ্রাম খ্যাত বড়নগরে গেলে কালীগঞ্জ টেক্সের স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামান বলেন, গুণগত মানের কারণে একসময় দেশজুড়ে চাহিদা এবং সুনাম ছিল কালীগঞ্জের তোয়ালের। রপ্তানি হতো দেশের বাইরেও। এখন চাহিদা নেই, তবে সুনাম আগের মতোই আছে। চীনের আমদানীকৃত এবং দেশি বড় কারখানার কারণে তাদের বাজার মুখ থুবড়ে পড়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com