‘দাঁড়াও পথিক-বর, জন্ম যদি তব/ বঙ্গে! তিষ্ঠ ক্ষণকাল! এ সমাধিস্থলে’ ‘সমাধি-লিপি’ কবিতায় কবি নিজ জন্মভূমির প্রতি গভীর টান প্রকাশ করেছেন। কবির এই জন্মভূমি যশোরের সাগরদাঁড়ি। গ্রামটির সঙ্গে জড়িয়ে আছে বাংলা কবিতায় সনেট বা চতুর্দশপদী ধারার প্রবর্তক মাইকেল মধুসূন দত্তের নাম। যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের পারে এ গ্রামেই জন্ম বাংলা সাহিত্যের অন্যতম এই কবির।








