মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

চব্বিশের অভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থ হতে দেওয়া যাবে না : ফখরুল

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মতপার্থক্য থাকলেও চব্বিশের অভ্যুত্থানের স্বপ্ন কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমি সবাইকে আহ্বান জানাই, আসুন চব্বিশের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, সবাই সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে। কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, যে ছেলেগুলো প্রাণ দিয়েছেন, তাঁদের যে আত্মাহুতি যেন বৃথা না হয়ে যায়।

আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়ন করতে পারি।’ 

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গ্রন্থ প্রকাশনা উৎসবে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। অধ্যাপক মাহবুব উল্লাহ ও তাঁর প্রয়াত সহধর্মিণী উম্মে সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের প্রকাশনা উপলক্ষে সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গ্রন্থগুলো হচ্ছে, মাহবুব উল্লাহর লেখা ‘পূর্ব বাংলার বাম ও কমিউনিস্ট আন্দোলন’, ‘বঙ্গভঙ্গ’, ‘আমার জীবন ও আমার সংগ্রাম’ এবং উম্মে সালমা আলোর লেখা ‘জয়নপারের আলো’। তিনি বলেন, দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, একটা বৈষম্যবিরোধী অর্থনীতিতে পরিণত করা, সাধারণ মানুষগুলোর অধিকারগুলোকে পৌঁছে দেওয়া, তাদের ভোটের অধিকার পৌঁছে দেওয়া, একটা গণতান্ত্রিক, আধিপত্যবাদবিরোধী এবং একই সঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা জাতিকে পরিণত করার ক্ষেত্রে মাহবুব উল্লাহ যে অনবদ্য ভূমিকা রেখেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। 

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com