মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দিনাজপুরে বাসের ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।

 

বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে রংপুর-দশমাইল মহাসড়কের ফতেজংপুর গ্রামের ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের (ইপিজেড) সামনে দুর্ঘটনাটি ঘটে।

 

 

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুল কবির জানান, রংপুর থেকে ছেড়ে আসা বাসাটি পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। চম্পাবতী বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি যাচ্ছিল সৈয়দপুরের দিকে। ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের (ইপিজেড) সামনে পৌঁছালে বাসটি ভ্যানকে ধাক্কা দেয়, ঘটনাস্থলে দুইজন নিহত হন।

 

তিনি জানান, কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com