মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করবো— সেটা শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচার হবে এবং একটি রায় হবে। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে।’

তিনি আরও বলেন, ‘আরও অনেকের ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। যারা ছাত্র জনতাকে হত্যার সঙ্গে কিংবা গুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবার বিচার হবে। ট্রাইব্যুনাল কার্যক্রম অব্যাহত আছে। পরবর্তী সরকার যারা আসবেন, তারাও এ বিচার কাজ এগিয়ে নেবেন।’

সংস্কার প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, ‘সংস্কার কার্যক্রমে আমরা অনেক দূর এগিয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে জুলাই সনদে স্বাক্ষর করেছে। এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। সবাই মিলে সর্বসম্মত হয়েছেন— এর মাধ্যমে বাংলাদেশ এক নতুন পর্বে প্রবেশ করেছে।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ ও সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকার যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই লক্ষ্য বাস্তবায়িত হবে। যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, আইনের শাসন ও সুবিচার প্রতিষ্ঠিত হবে। গুম-খুনের মতো ভয়াবহতা আর ফিরে আসবে না।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com