মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রিটার্নিং অফিসাররা চাইলে দায়িত্বরত আসনের ভোট স্থগিত করতে পারবেন

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
ইসি আনোয়ারুল ইসলাম

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এটির জন্য সর্বতোভাবে প্রস্তুত। বিদেশে আমাদের ভাই, স্বজন, প্রবাসী যাঁরা থাকেন, তাঁরা তাঁদের নিবন্ধন করবেন। সেই নিবন্ধনের কাজ আমরা শুরু করিনি।

গতকাল শনিবার সকাল ১০টায় পটুয়াখালীর কুয়াকাটায় একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুয়াকাটা কোডেক ট্রেনিং সেন্টার সভাকক্ষে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসের আয়োজনে ‘পটুয়াখালীর কুয়াকাটায় নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ও নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com