মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

কাদের গনি চৌধুরী

সড়ক দুর্ঘটনা রোধে সরকার, পরিবহন মালিক, চালক, রাজনৈতিক নেতৃত্ব ও নাগরিক সমাজের সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি বলে মনে করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেন, প্রতিদিন সড়কে মানুষের লাশের মিছিল বের হচ্ছে। এই ভয়াবহতা ঠেকাতে হলে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘নিরাপদ সড়ক চাই’-এর উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন কাদের গনি।বিআরটিএর তথ্য তুলে ধরে কাদের গনি বলেন, ২০২৪ সালে দেশে পাঁচ হাজার ৩৮০ জনের প্রাণহানি ঘটেছে। তবে বেসরকারি হিসাবে এই সংখ্যা আরো বেশি। গত সেপ্টেম্বর মাসেই ৪৪৬টি দুর্ঘটনায় ৪১৭ জন নিহত ও ৬৮২ জন আহত হয়েছেন।

কাদের গনি আরো বলেন, সড়ক দুর্ঘটনা এখন বাংলাদেশের জন্য এক স্থায়ী অভিশাপ।প্রতিদিন পত্রিকার পাতায় নতুন নতুন দুর্ঘটনার খবর আসে। এতে শুধু ব্যক্তি ও পরিবার নয়, পুরো সমাজ ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, লোড সেফ ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ৮৮০ কোটি টাকা, যা জিডিপির দেড় শতাংশেরও বেশি।কাদের গনি চৌধুরী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত বা আহতদের ক্ষতিপূরণের আইন থাকলেও অধিকাংশ মানুষ তা জানে না, দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে আবেদন করতে হয়।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com