মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ট্রাক্টর চাপায় স্কুল ছাত্র নিহত

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
তিন জেলায় নিহত আরো ৩
নওগাঁর পোরশায় মাটিভর্তি ট্রাক্টরের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম, গোপালগঞ্জ ও রাজবাড়ীতে আরো তিনজন নিহত হয়েছে। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত—

সাপাহার-পোরশা (নওগাঁ) : গতকাল মঙ্গলবার দুপুরে পোরশার উপজেলা সদর নিতপুর কাপালীর মোড়ে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় হাবিবুর রহমান হাবিব (৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও গোপিনাতপুর গ্রামের সামাদের (চাক্কু) ছেলে।

চট্টগ্রাম : নগরে মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। নিহত নিরাপত্তা প্রহরীর নাম শামসুল আলম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নগরের সাগরিকা এলাকায় স্টেডিয়ামসংলগ্ন রেলগেটে কনটেইনারবাহী ট্রেনটি পার হওয়ার সময় চালবাহী একটি ট্রাক  ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালের বস্তার নিচে চাপা পড়ে সামসুল আলম মারা যান।

নিহত পথচারী আলমগীর লস্কর উপজেলার কুশলী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা।

রাজবাড়ী : পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের দত্তের বাজারে নসিমনের ধাক্কায় ছিবারন (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ছিবারন পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভুরকুলিয়া গ্রামের আসমত মোল্লার স্ত্রী।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com