মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ক্ষমতায় গেলে চাকরিতে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে ৫ ঘণ্টা করব

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে
জামায়াত আমির
রাষ্ট্রক্ষমতায় গেলে চাকরিতে মায়েদের কর্মঘণ্টা আট ঘণ্টা থেকে কমিয়ে পাঁচ ঘণ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।গত রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এস্টোরিয়া ওয়ার্ল্ড মেনারে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানদের আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি এ প্রতিশ্রুতি দেন।জামায়াত আমির বলেন, ‘একজন মা সন্তান জন্ম দিচ্ছেন, লালন-পালন করছেন, আবার ক্ষেত্রবিশেষে পেশাজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন। পুরুষ যদি আট ঘণ্টা কাজ করেন, নারীরও সমান সময় কাজ করা কি ন্যায্য? আমরা ক্ষমতায় গেলে তাঁদের কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘণ্টা করব, যাতে মা হিসেবে তাঁরা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারেন।

মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আমরা জানি, এই সরকারের মেয়াদকালে সব হত্যার বিচার সম্পন্ন করা সম্ভব নয়। তবে জাতি চায়, তারা বিদায় নেওয়ার আগে অন্তত একটি দৃশ্যমান রায় দেখুক, যাতে ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা ফিরে আসে। এরপর আল্লাহ যাদের হাতে সরকার পরিচালনার দায়িত্ব দেবেন, তাদের উচিত হবে বিচারের ন্যায়সংগত ও সুষ্ঠু সমাপ্তি নিশ্চিত করা। আমরা কোনো সাজানো বা মিথ্যা বিচার চাই না, চাই প্রকৃত ন্যায়বিচার।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com