মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নির্বাচনের আগে মোবাইল সিম নিয়ন্ত্রণের উদ্যোগ

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
  • ৩০ অক্টোবরের পর ১০টির বেশি সিম ব্যবহার করা যাবে না
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ফোনের সিম নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৩০ অক্টোবরের পর একজন ব্যক্তি ১০টির বেশি সিম ব্যবহার করতে পারবেন না। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, সিম ব্যবহারের সীমাও আরো কমানো হতে পারে বলে জানা গেছে।

    গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিটিআরসির প্রতিনিধি ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নির্বাচনের আগে গ্রাহকপ্রতি সিমের সংখ্যা ধীরে ধীরে কমিয়ে আনা হবে।

    ‘অন্যের সিমে অপরাধ, আসল অপরাধী ধরাছোঁয়ার বাইরে’ : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে একজন গ্রাহক জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারেন। আগামী ৩০ অক্টোবরের পর সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করা যাবে।পরবর্তী সময়ে এটি আরো কমানোর বিষয়েও ভাবা হচ্ছে।তিনি বলেন, ‘একজনের নামে সিম থাকে, কিন্তু তা ব্যবহার করে অন্য কেউ অপরাধ করে। এতে প্রকৃত দোষী অনেক সময় আইনের আওতার বাইরে থেকে যায়। এ জন্যই সিমের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    প্রতারণার নানা কৌশল : পুলিশের কর্মকর্তারা জানান, প্রতারকচক্র গ্রামের সহজ-সরল মানুষকে দিয়ে একাধিক সিম তাদের নামে নিবন্ধন করিয়ে নিজেরা ব্যবহার করে। এরপর ওই সিম দিয়ে গুজব, প্রতারণা ও জালিয়াতির কাজ করে।একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘প্রতারকরা অন্যের নামে সিম কিনে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট খোলে। এরপর জিনের বাদশা, সরকারি কর্মকর্তা বা পুলিশ সেজে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেয়।’কয়েক মাস আগে রাজধানীর মিরপুর মডেল থানার এক মামলায় এমনই এক প্রতারকচক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ২১৪টি সিম, আটটি স্মার্টফোন, দুটি ট্যাব, ৫০০টি ভুয়া ‘নগদ পকেট ডাক্তার’ কার্ড, বিভিন্ন সরকারি কর্মকর্তার সিল, ভুয়া পুলিশ ও সাংবাদিক পরিচয়পত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।পুলিশ জানায়, এই চক্র দরিদ্র মানুষকে ‘চাল-ডাল বিতরণ’ বা ‘রেজিস্ট্রেশন’ দেখিয়ে তাদের এনআইডি ও আঙুলের ছাপ সংগ্রহ করত। পরে সেই তথ্য ব্যবহার করে সিম কিনে প্রতারণা চালাত তারা।

    বিটিআরসির জরুরি ঘোষণা

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পরপরই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একটি জরুরি বার্তা দেয়।গতকাল বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, নিজের এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রেখে ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে হবে।বিটিআরসি জানিয়েছে, একজন গ্রাহক *১৬০০১# নম্বরে নিজের এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে জানতে পারবেন তাঁর নামে কয়টি সিম নিবন্ধিত আছে। নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করলে কমিশন দৈবচয়ন ভিত্তিতে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com