গতকাল শুক্রবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ক্ষুদ্র জাতিগোষ্ঠী গারো সম্প্রদায় আয়োজিত ‘ঢাকা ওয়ানগালা উদযাপন-২০২৫’ অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি গারো সম্প্রদায়ের উদ্দেশে বলেন, আগামীতে বিএনপি সরকারে এলে অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের সমস্যাগুলো বিবেচনা করা হবে।প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন-২০৩০ কর্মসূচিতে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি-ঐতিহ্য রক্ষা করা এবং তাদের সমস্যা সমাধানের পৃথক অধিদপ্তর গঠনের ঘোষণা দিয়েছেন। বিএনপি আগামীতে সরকারে এলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন করা হবে। একই সঙ্গে সরকারিভাবে গারোদের ‘ওয়ানগালা’ উৎসব পালনের বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা হবে।








