ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা ও টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষকরা।
এ সময় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাজু আহাম্মদ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপনসহ অন্য শিক্ষকবৃন্দ।