মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দেশে বাড়ছে আরো পাঁচ জাহাজ

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ও বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগে দেশে বাড়ছে আরো পাঁচটি জাহাজ। এতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ১০৬-এ উন্নীত হবে। জানা গেছে, গত জানুয়ারিতে জাহাজ কেনায় ৭.৫ শতাংশ শুল্কারোপের ফলে বেসরকারি খাতের বিনিয়োগ স্থবির হয়ে পড়েছিল।

তবে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে শুল্ক প্রত্যাহার করার পরই বেসরকারি মালিকদের মধ্যে জাহাজ কেনার আগ্রহ বেড়েছে।এখন ১১ শতাংশ পণ্য দেশীয় পতাকাবাহী জাহাজে পরিবহন সম্ভব হচ্ছে। সরকারি ও বেসরকারি উভয় খাতে নতুন জাহাজ যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় সমুদ্র বাণিজ্যে আন্তর্জাতিক নীতি অনুযায়ী, ৪০ শতাংশ পণ্য দেশীয় ক্যারিয়ার দিয়ে পরিবহনের লক্ষ্য পূরণের দিকে যাচ্ছে বাংলাদেশ। নৌ বাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) নিজস্ব বহরকে শক্তিশালী করতে বড় উদ্যোগ নিয়েছে। চলতি মাসেই চীনে তৈরি দুটি বাল্ক ক্যারিয়ার বিএসসির বহরে যুক্ত হচ্ছে।

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ আরিফ মনে করেন, যত বেশি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বহরে যুক্ত হবে, বিশ্বজুড়ে দেশের সুনাম তত বাড়বে এবং বিপুল পরিমাণে ডলার সাশ্রয় হবে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com