মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সরকার ২৮ লাখ টন জ্বালানি ও এক লাখ টন চাল কিনবে

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
  • অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক
রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে দরপত্র ছাড়াই সরকারি ক্রয় পদ্ধতিতে পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬ সালের জন্য ২৮ লাখ পাঁচ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল কেনা হবে। একই সঙ্গে এক কোটি ই-পাসপোর্ট কাঁচামাল, উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন ৫৭ লাখ ই-পাসপোর্ট বুকলেট সুয়াপ সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বুধবার সচিবালয়ে এক বৈঠকে এসব বিষয়ে অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন। বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ সাল থেকে জ্বালানি তেলের চাহিদার ৫০ শতাংশ জিটুজি ভিত্তিতে এবং ৫০ শতাংশ উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে আমদানি করে আসছে।বর্তমান বিক্রয় প্রবণতা ও পর্যাপ্ত মজুদ বিবেচনায় ২০২৬ সালের জন্য জিটুজি ভিত্তিতে আমদানি হবে এমন পরিমাণ গ্যাস অয়েল ১৯ লাখ ১০ হাজার মেট্রিক টন, জেট-এ ১৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন, গ্যাসোলিন (অকটেন) এক লাখ ৭৫ হাজার মেট্রিক টন, ফার্নেস অয়েল তিন লাখ মেট্রিক টন এবং মেরিন ফুয়েল ৩০ হাজার মেট্রিক টনসহ পরিশোধিত জ্বালানি তেল ২৮ লাখ পাঁচ হাজার মেট্রিক টন আমদানি করা হবে।  জিটুজি ভিত্তিতে আটটি দেশের ১০টি প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহ করা হয়।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ ২-এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতী সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ চাল কেনা হবে দুবাইয়ের মেসার্স ক্রিডেন্টওয়ান এফজেডসিও থেকে। এতে ব্যয় হবে ২১৬ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৭০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৫৫.৯৯ মার্কিন ডলার। এ ছাড়া মায়ানমার থেকে জিটুজি পর্যায়ে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
৪৪৫ কোটি টাকায় ছাপবে মাধ্যমিকের সাড়ে ১২ কোটি বই : ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল ও কারিগরির ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ১২ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার ৯৭১টি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ৪৪৪ কোটি ৮০ লাখ ৮৭ হাজার ৬৬১ টাকা।

এনএসইজেডের প্রবেশপথ নির্মাণে ব্যয় হবে ২০৯ কোটি টাকা : চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এনএসইজেড) প্রবেশপথ নির্মাণের জন্য ২০৮ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৬২২ টাকা ব্যয় অনুমোদন করেছে সরকারি ক্রয় কমিটি। জানা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বাস্তবায়নাধীন এনএসইজেড উন্নয়ন প্রকল্পের মিরসরাই-২ এ এবং ২বি ইজেড, মিরসরাই, চট্টগ্রাম, প্যাকেজ নম্বর ৩-এর জন্য অ্যাকসেস রোড নির্মাণ শীর্ষক কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মনিকো লিমিটেডের কাছ থেকে ২০৮ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৬২২ টাকায় প্যাকেজের পূর্তকাজ ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

রাশিয়া, মরক্কো, সৌদির ৬৬৪ কোটি টাকার সার কেনাকাটা : রাশিয়া, মরক্কো ও সৌদি আরব থেকে এক লাখ পাঁচ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৬৬৪ কোটি ৪০ লাখ ৯৮ হাজার ৪৪০ টাকা। এর মধ্যে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া, ৪০ হাজার টন ডিএপি এবং ৩৫ হাজার টন এমওপি সার কেনার কথা রয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com