রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আর আপিলকারীদের পক্ষে শুনানি পরিচালনা করছেন অ্যাডভোকেট ড. শরীফ ভুঁইয়া।
এর আগে গতকাল মঙ্গলবার আপিল শুনানি শুরু হয়।শুনানিতে অ্যাডভোকেট ড. শরীফ ভুঁইয়া সংবিধান ব্যাখ্যা করার পদ্ধতি এবং সংবিধান সংশোধনের মাধ্যমে কিভাবে বিগত নির্বাচনের সময় দেশে সংকট তৈরি হয়েছিল, তা বিস্তারিতভাবে উপস্থাপন করেন।সেনা কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে, যা জানালেন চিফ প্রসিকিউটরগত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল করেন।








