মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু ঘটনা একই সূত্রে বলেন

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

সালাহউদ্দিন আহমদ

দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য কিছু কিছু ঘটনা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দেশে ধারাবাহিকভাবে কয়েকটি আগুন লাগার ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘এই বিষয়গুলো তদন্তাধীন আছে। সরকারও তদন্ত টিম গঠন করেছে। তাদের ফাইন্ডিংস কী আসে দেখা যাক? তবে আমার মনে হয়, কিছু কিছু ঘটনা একই সূত্রে গাঁথা যে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়তো বা এগুলো করে থাকতে পারে কোনো কোনো গোষ্ঠী।

তিনি বলেন, ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি বলেছিলাম, জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সঙ্গেও কথা বলেছিল, ঐকমত্য কমিশনের সঙ্গেও কথা বলেছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com