মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জামায়াত আমিরের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কানাডার সার্বিক সহযোগিতা কামনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে কানাডার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গতকাল বৃহস্পতিবার ঢাকায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠকে মিলিত হন বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাইকমিশনার অজিত সিং।

বৈঠকে কানাডীয় হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস, সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস এবং পলিটিক্যাল অ্যাডভাইজার নিসার আহমেদ উপস্থিত ছিলেন।

কানাডীয় হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় জানিয়েছে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতি কানাডার সমর্থন দীর্ঘদিনের।

বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে গণতন্ত্রের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়।জামায়াতের পক্ষ থেকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কানাডার কারিগরি সহায়তা ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়।এ ছাড়া গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে গঠনমূলক আলোচনা হয়। দুই পক্ষ বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরো সম্প্রসারণের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে।

বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com