মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ উত্তেজনা

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে
আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায় -এএফপি

পাকিস্তান-আফগানিস্তানের নতুন সীমান্ত সংঘাতের পর উভয় দেশ ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। বুধবার ভোরে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় বহু মানুষের প্রাণহানির পর এ চুক্তি হয়। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো প্রতিবেশী দুই দেশের মাঝে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে, গত মঙ্গলবার রাতে কুররম জেলায় এবং শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত দুই দেশের সৈন্যদের মাঝে তীব্র সংঘর্ষ হয়।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (এফও) এক বিবৃতিতে বলেছে, সন্ধ্যা ৬টা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য পাকিস্তান ও আফগান সরকারের সম্মতিতে অস্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে; যা তালেবান কর্তৃপক্ষের অনুরোধে কার্যকর হবে। এ সময়ে উভয়পক্ষ গঠনমূলক সংলাপের মাধ্যমে এই জটিল, তবে সমাধানযোগ্য সমস্যার সমাধান খুঁজে বের করার আন্তরিক প্রচেষ্টা চালাবে। এর আগে, পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজের খবরে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের কান্দাহার প্রদেশ ও রাজধানী কাবুলে ‘নিখুঁত হামলা’ চালিয়েছে। দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিটিভি বলেছে, আফগান তালেবানের আগ্রাসনের জবাবে পাকিস্তান সেনাবাহিনী প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে আফগান তালেবানের গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস করা হয়েছে। আফগান তালেবানের চতুর্থ ব্যাটালিয়ন এবং ষষ্ঠ সীমান্ত ব্রিগেড সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। হামলায় বহু আফগান ও বিদেশি জঙ্গি নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কাবুলে ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর কেন্দ্র ও নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পাকিস্তান আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) বলেছে, বুধবার ভোরের দিকে বেলুচিস্তান সীমান্তে আফগান তালেবানের হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে। সেখানে পাল্টা হামলায় তালেবানের ১৫-২০ সদস্য নিহত হয়েছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com