মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি দলগুলোর কাছে পাঠিয়েছে ঐকমত্য কমিশন

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে কমিশন।

কমিশনের সহসভাপতি আলী রীয়াজের স্বাক্ষরিত চিঠিতে মঙ্গলবার সন্ধ্যায় মোট ৩৩টি রাজনৈতিক দল ও জোটের কাছে পৌঁছেছে চূড়ান্ত জুলাই জাতীয় সনদের অনুলিপি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় সংস্কারের ১৭টি বিষয়ে রাজনৈতিক দল ও জোটগুলোর পূর্ণ ঐকমত্যের ভিত্তিতে ৮৪ দফার জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বাকি ৬৭টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কেউ কেউ বিরোধিতা করেছে এবং দিয়েছে নোট অব ডিসেন্ট। সনদে এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ থাকছে না। এ বিষয়ে পরবর্তীতে সরকার ও দলগুলোর কাছে সুপারিশ দেবে কমিশন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য নানা সংস্কার কমিশন গঠন করে। দুই ধাপে মোট ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়। তবে প্রথম ধাপে গঠিত ছয় কমিশনের (সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন) সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন। সেই আলোচনায় বেশকিছু ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। সেগুলো নিয়েই জুলাই জাতীয় সনদ তৈরি করা হয়েছে।

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ স্বাক্ষর অনুষ্ঠান হবে। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com