মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দেশে রুপার দাম চার দশকের মধ্যে সর্বোচ্চ

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে স্বর্ণের পাশাপাশি রুপার দাম এখন চার দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। দেশে ২২ ক্যারেট রুপার ভরি প্রায় ৫ হাজার টাকা নির্ধারণ করেছে জুয়েলার্স সমিতি। যা ইতিহাসে সর্বোচ্চ। ব্যবসায়ীরা বলছেন, আমদানি খরচ ও ডলারের বিনিময় হারে অস্থিরতার কারণেই রুপার দাম বাড়ছে।প্রাচীনকালে বহুমুখী ব্যবহারের কারণে স্বর্ণের চেয়েও রুপার কদর ছিল বেশি। বর্তমানেও গহনা, ইলেকট্রনিক্স, সোলার প্যানেল, স্মার্টফোন ও ডেটা সেন্টারে রুপার ব্যবহার বাড়ছে। ফলে স্বর্ণের সঙ্গে এই ধাতুটির দামও দিন দিন রেকর্ড করছে। যার প্রভাব পড়ছে দেশের বাজারে।

দেশে প্রতিভরি রুপার দাম এখন প্রায় ৫ হাজার টাকা। চলতি বছর ষষ্ঠবারের মতো রুপার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর মধ্যে বেড়েছে ৫ বার, কমেছে মাত্র একবার। বাজুসের সবশেষ ঘোষণায় ২২ ক্যারেট রুপার ভরি নির্ধারণ করা হয়েছে রেকর্ড ৪ হাজার ৯৮১ টাকা। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৭৪৭ ও ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৭১ টাকা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com