মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গুমের ঘটনায় অভিযোগ দায়ের ন্যায়বিচারের প্রথম পদক্ষেপ

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন
  • ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রতিবেদনটি প্রকাশ করা হয়
গুম, গোপন আটক ও নির্যাতনের অভিযোগে বাংলাদেশে ২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করায় সন্তোষ প্রকাশ করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ )। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই ঘটনাকে স্বাগত জানিয়েছে তারা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ বেশ কয়েকজন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এইচআরডব্লিউর এশিয়ার আঞ্চলিক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলির লেখা প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে যখন তাদের প্রকাশিত এক প্রতিবেদনে গোপন আটক ও গুমের বিষয়টি উঠে আসে, তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সেটিকে ‘অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছিলেন।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও মত প্রকাশের স্বাধীনতা দমনের মতো ঘটনা ঘটে। এরপর গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি ও আসাদুজ্জামান খানসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যান।

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ‘গুমসংক্রান্ত তদন্ত কমিশন’ গঠন করা হয়।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com