মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ ব্যবসায়ী

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে
এক শ্রেণির প্রতারক অনলাইনে কম দামে ইলিশ সরবরাহের নামে আগাম টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতারণা এড়াতে নিবন্ধনের আওতায় নেওয়া হয়েছে ব্যবসায়ীদের।

এ জন্য জেলা প্রশাসন বাছাই করে অনলাইনে মাছ ব্যবসায়ীদের তালিকাভুক্ত করছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে কয়েকজন মাছ ব্যবসায়ীর হাতে নিবন্ধনপত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এ ছাড়া সরকারি প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং মাছ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে ইলিশ বিক্রির নামে অনলাইনে এক শ্রেণির মানুষ ক্রেতাদের প্রতারিত করছিল। এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন প্রকৃত মাছ ব্যবসায়ী অর্থাৎ যাঁরা অনলাইন মাছ বিক্রি করেন, তাঁদের নিবন্ধনের আওতায় নেয়। এতে করে আগামী দিনে দূর-দূরান্তের ইলিশ ক্রেতারা প্রতারণা থেকে পরিত্রাণ পাবেন। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘দীর্ঘদিন ধরে অনেকেই আগাম টাকা প্রদান করে প্রতারণার শিকার হয়েছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com