বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় জামায়াতের আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতেই অস্ট্রেলিয়ার হাইকমিশনার জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।








