বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইতালি ও আলজেরিয়ার রাষ্ট্রদূত। পৃথক বৈঠকে গণতন্ত্রের বিকাশ ও টেকসইকরণ, বিনিয়োগ এবং অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। গতকাল বুধবার সকালে জামায়াত আমিরের কার্যালয়ে ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি হেড অব মিশন ফেডরিকো জামপারেল্লি।








