মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাংলাদেশ-সৌদি অর্থনৈতিক সহযোগিতায় বিপুল সম্ভাবনা

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনীতি একে অন্যের পরিপূরক হওয়ায় দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরো গভীর করার বিশাল সম্ভাবনা রয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত ‘সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫’ এবং সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এসএবিসিসিআই) আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ কথা বলেন। শ্রম, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রগুলোতে দুই দেশ একে অন্যকে পরিপূর্ণ করতে পারে বলে মনে করেন তিনি।

ড. আহসান এইচ মনসুর বলেন, ‘জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতার জোরালো সুযোগ আছে; কারণ বাংলাদেশে জ্বালানি ও মূলধনের প্রয়োজন রয়েছে, অন্যদিকে সৌদি আরবের উভয়েরই প্রাচুর্য আছে।

বাংলাদেশের অর্থনীতিকে ‘স্থিতিশীল ও গতিশীল’ হিসেবে বর্ণনা করে ড. মনসুর বলেন, গত তিন দশকে বাংলাদেশের প্রবৃদ্ধি কখনো নেতিবাচক হয়নি।

বাংলাদেশ ও সৌদি আরবের রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর উল্লেখ করে গভর্নর বলেন, ‘এখন সময় এসেছে এই সম্পর্ককে অর্থনীতি, বাণিজ্য, শ্রমবাজার ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে আরো গভীর করার।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com