মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মিসরে প্রধান বিচারপতি সমঝোতা স্মারক সই

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং বিচারিক দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে মিসরের শীর্ষ সাংবিধানিক আদালত ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং দেশটির শীর্ষ সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট বিচারপতি বুলোস ফাহমি এসংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, সমঝোতা স্মারকে উভয় দেশের বিচারব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা, অন্তর্ভুক্তি ও কারিগরি সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

মিসরের শীর্ষ সাংবিধানিক আদালতের প্রেসিডিন্ট বুলোস ফাহমির আমন্ত্রণে গত ৫ অক্টোবর মিসরে যান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com