মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নতুন সংবিধানের আলোকে নির্বাচন হতে হবে

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

দেশে নির্বাচনি হাওয়া বইছে কিন্তু এ সরকার একটি দলের পক্ষে পক্ষপাতিত্বমূলক নির্বাচন কমিশন গঠন করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক শাকিল আহমেদ। মেহেরপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। শাকিল আহমেদ আরও বলেন, বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে নতুন সংবিধানের আলোকে নির্বাচন হতে হবে। এ ছাড়া শাপলাকে এনসিপি দলীয় প্রতীক হিসেবে যুক্ত করতে কোনো আইনি বাধা নেই কিন্তু এনসিপির বিরুদ্ধে প্রপাগান্ডা তৈরি করার জন্যই শাপলা প্রতীক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।

শাপলা না পেলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।অনুষ্ঠানের ‘কেমন মেহেরপুর চাই’ শীর্ষক বিষয়ে নিজ জেলাকে এগিয়ে নিতে ১৩ দফা উপস্থাপন করেন তিনি। শিক্ষা, সংস্কৃতি, কৃষি, মাদক, বেকারত্ব এবং শিল্পসহ নানা বিষয়ে সমাধানের লক্ষ্যে কাজ করা হবে বলে ১৩ দফায় উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানে এনসিপির মেহেরপুর জেলার যুগ্ম সমন্বয়ক আশিক রাব্বি, জাতীয় যুব শক্তি মেহেরপুর জেলার সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, জেলা এনসিপির সদস্য তামিম ইসলামসহ দলটির জেলা নেতারা উপস্থিত ছিলেন ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com