মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সচিবালয়ে আজ থেকে নিষিদ্ধ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে
সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক (সিঙ্গল ইউজড প্লাস্টিক—এসইউপি) পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে আজ রবিবার থেকে। সিদ্ধান্ত অনুযায়ী, সভা-সেমিনারে বোতল, কাপ, প্লেট ও চামচের মতো একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক আর ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে পাটের, কাপড়ের বা পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ও প্লাস্টিকের বিকল্প ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সঙ্গে নিয়ে প্রবেশ নিষিদ্ধ এমন ১৭ ধরনের প্লাস্টিকপণ্যের একটি তালিকাও দিয়েছে সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসইউপি বা পলিথিন ঠেকাতে সচিবালয়ের সব প্রবেশপথে তল্লাশি করা হবে। যাদের কাছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ পাওয়া যাবে, তাদের কাগজের ব্যাগ দেওয়া হবে। প্রবেশপথসহ সচিবালয়ের বিভিন্ন জায়গায় সচেতনতার জন্য বোর্ড বসানো হয়েছে।

পুরো বিষয়টি পর্যবেক্ষণে একটি মনিটরিং টিমও কাজ করছে।এ উদ্যোগ বাস্তবায়নে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ সব মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে এসইউপি ব্যবহার বন্ধ করে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী নিশ্চিত করতে হবে। সরকারি ক্রয়েও প্লাস্টিকের বিকল্প পণ্য অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের এসইউপি ব্যবহার বন্ধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com