ব্রিটেনের রাজা হলে রাজতন্ত্রে পরিবর্তন আনবেন বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম। অ্যাপল টিভি প্লাসের এক অনুষ্ঠানে খোলামেলা সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এই সাক্ষাৎকারে তিনি পরিবার, দায়িত্ব, ঐতিহ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন। ব্রিটিশ রাজপ্রাসাদের সূত্র বলছে, এটি প্রিন্স উইলিয়ামের জীবনের সবচেয়ে খোলামেলা সাক্ষাৎকারগুলোর একটি।
এদিকে সাক্ষাৎকারে প্রিন্স হ্যারির প্রসঙ্গ ওঠেনি। তবে এর পরও উইলিয়াম জানান, তিনি চান না রাজপরিবার আবার অতীতে যেসব তিক্ত অভিজ্ঞতা পার করেছে, সেদিকে ফিরে যাক। সূত্র : বিবিসি