বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেন ও ব্রাজিলের রাষ্ট্রদূত। গতকাল বুধবার ঢাকায় জামায়াতের আমিরের কার্যালয়ে দুই রাষ্ট্রদূত আলাদাভাবে সাক্ষাৎ করেন।জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যসহ উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। দুই রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন।সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস সাক্ষাৎ করতে আসেন সকাল ৯টার দিকে। তাঁর সঙ্গে দূতাবাসের বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্ডিন ছিলেন। দুপুর ১২টায় আসেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস।








