মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ব্রেকফাস্ট সৌজন্য সাক্ষাতে মিলিত হন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বৈঠকের শুরুতেই তিনি ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খবর নেন ও তার দ্রুত আরোগ্য কামনা করেন।

বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।এ সময় রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশের প্রতি তাদের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।একই সঙ্গে বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াতের আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com