মহাষ্টমী পূজায় রামকৃষ্ণ মিশনের পাশাপাশি ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, আনন্দময়ী আশ্রম, বরোদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান, সিদ্ধেশ্বরী কালীমাতা, ভোলানাথ মন্দির আশ্রম, জগন্নাথ হল, ঋষিপাড়া গৌতম মন্দির, শাঁখারীবাজার পানিটোলা মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে সকাল থেকে দেবী দর্শনে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
আজ মহানবমী : পঞ্জিকা অনুযায়ী আজ বুধবার মহানবমী পূজা। রাত ৩টা ৫ মিনিটে মহানবমী শুরু এবং সকাল ৮টা ৫৮ মিনিটের মধ্যে মহানবমীর বিহিত পূজা শেষ হবে। অনেকের বিশ্বাস, মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেওয়ার ক্ষণ।
আগামীকাল বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গোৎসব। এ বছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। রাজধানীতে ২৫৯টি মণ্ডপ রয়েছে। মন্দিরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ-আনসারসহ একাধিক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।