রামকৃষ্ণ মিশনের স্বামী মহারাজ একনাথনন্দ কুমারীপূজার গভীর আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, নারী মানে মায়ের প্রতীক।কুমারীপূজা মানে স্বয়ং মাকে পূজা করা। তিনি জানান, কোনো ছোট্ট শিশুকন্যাকে ‘কুমারী মা’-এর আসনে বসানোর পরপরই সকাল ৬টা ৩৩ মিনিটে রামকৃষ্ণ মিশনে শুরু হবে কুমারীপূজার আনুষ্ঠানিকতা। সকাল ৯টা ২৮ মিনিটের মধ্যে কুমারীপূজা শেষ হবে। বিকেল ৫টা ৩৭টা সন্ধিপূজা শেষ হবে।








