মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জাতিসংঘে প্রধান উপদেষ্টা ভাষণের প্রশংসায় বিএনপি জামায়াত ও এনসিপি

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন, তার ভূয়সী প্রশংসা করেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাষণটিকে দৃঢ় ও প্রাসঙ্গিক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এই ভাষণ শক্তিশালী ছিল।

ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা ভাষণে সরকারের সংস্কার এজেন্ডা এবং জাতীয় ঐক্যের গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি যথাযথভাবে বলেছেন, আমাদের সরকার যে উদ্দেশে গঠিত হয়েছে তার প্রতিফলন ভাষণে প্রকাশ পেয়েছে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টার ভাষণকে প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।

একই সুর শোনা গেছে এনসিপির পক্ষ থেকেও। দলটির নেতা আখতার বলেন, ‘ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হয়েছে, সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। কিন্তু তার আগে সংস্কার কাজগুলো সমাপ্ত করা দরকার।তাহলে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com