মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিশ্ব জলাতঙ্ক দিবস আজ

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে
বিশ্ব জলাতঙ্ক দিবস আজ ২৮ সেপ্টেম্বর। জলাতঙ্ক নির্মূলে অগ্রগতি তুলে ধরতে এবং জলাতঙ্ক প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। এবারের জলাতঙ্ক দিবসের প্রতিপাদ্য ‘জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান’।

মূলত জলাতঙ্ক বা র‌্যাবিস হচ্ছে র‌্যাবডোভিরিডি পরিবারের অন্তর্ভুক্ত একটি ভাইরাস।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাইক্রোবায়োলজি ও ইম্যুনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সুলতান আহমেদ বলেন, ‘এই ভাইরাসটা রাস্তার কুকুর ও বন্য শিয়ালের (প্রায় ৫%) মাধ্যমে ছড়িয়ে থাকে।

তিনি আরো বলেন, ‘ভাইরাসটির সুপ্তাবস্থা বছর পর্যন্ত থাকতে পারে। যার কারণে কোনো কবিরাজি চিকিৎসা নিলেও পরবর্তীতে ভাইরাসটি মানুষের শরীরে ক্ষতি করে থাকে।

যখন কাউকে কুকুর কামড়াবে তাকে যতদ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হতে হবে। শরীরের হাত বা পায়ে কামড়ালে সে ক্ষেত্রে র‌্যাবিস ভ্যাকসিন দিলে ভ্যাকসিন এর কার্যকারিতা শতভাগ থাকে। কিন্তু যদি মাথায় কামড়ায় সে ক্ষেত্রে অনেক সময় ভ্যাকসিন কাজ নাও করতে পারে। সর্বোপরি গণসচেতনতা বাড়াতে হবে।’

উল্লেখ্য, ১৮৮৫ সালে বিজ্ঞানী লুই পাস্তুর ও তার সহযোগীরা জোসেফ মেস্টার নামক নয় বছর বয়সী জলাতঙ্কে আক্রান্ত এক শিশুকে জলাতঙ্কের টিকা প্রয়োগ করে সফলতা পান। পরে এই টিকা বিশ্বব্যাপী স্বীকৃতি পায়। বিখ্যাত এই চিকিৎসা বিজ্ঞানী ১৮৯৫ সালের ২৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

জলাতঙ্কের টিকার আবিষ্কারক হিসেবে তাকে স্মরণীয় করে রাখতে এবং মানুষের মাঝে জলাতঙ্ক নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০৭ সাল থেকে সারা বিশ্বে এই দিনটি জলাতঙ্ক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com