মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশ প্রতিনিধি ওয়াক আউট করে

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
জাতিসংঘ সাধারণ পরিষদে গত শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দেওয়ার সময় অন্য অনেক দেশের মতো বাংলাদেশের প্রতিনিধিদলও ওয়াক আউট করেছিল। ফেসবুকে সিএ ফ্যাক্ট চেক পেজে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ছবিতে দাবি করা হচ্ছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর সফরসঙ্গী রাজনৈতিক নেতারা সভাকক্ষে বসে ছিলেন। যাচাইয়ে প্রমাণ হয়েছে, এই দাবি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

সিএ প্রেস উইং ফ্যাক্টস ফেসবুকে দেওয়া এক পোস্টে উল্লেখ করেছে, প্রধান উপদেষ্টার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ছবিটি আসলে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য শুরুর ঠিক আগ মুহূর্তে তোলা হয়।ছবির ক্যাপশনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল, ‘প্রধান উপদেষ্টা বক্তব্য দেওয়ার জন্য অপেক্ষমাণ।’ অথচ একই ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাবে প্রচার করা হয়েছে, যেন বাংলাদেশের প্রতিনিধিদল ওয়াকআউট না করে সভায় বসেছিল।বাস্তবে, নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্রসহ বহু দেশের শতাধিক প্রতিনিধি গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সভাকক্ষ ত্যাগ করেন। বাংলাদেশের প্রতিনিধিদলও তখন সভাকক্ষ থেকে বেরিয়ে যায়।বার্তা সংস্থা এএফপি ও অন্যান্য বিশ্বস্ত সংস্থার প্রকাশিত ছবিতে দেখা গেছে, নেতানিয়াহুর বক্তব্য চলাকালে বাংলাদেশের আসন খালি ছিল। বেসরকারি একাধিক গণমাধ্যম থেকেও এ তথ্য নিশ্চিত হওয়ায় বিভ্রান্তিকর দাবির কোনো ভিত্তি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিটি ভিন্ন সময় তোলা এবং বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com