শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, ‘দেশ স্বাধীনের পর এক স্বৈরশাসক জেঁকে বসেছিল। পরবর্তীতে সেই স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছিল।একদলীয় শাসনকে বিতাড়িত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। পরবর্তীতে আবার স্বৈরাচার এসেছে। জনগণ আন্দোলন করে বিতাড়িত করেছে। বিগত ১৫ বছরে আরেক স্বৈরাচার বসেছিল।








