মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আইন-শৃঙ্খলা উন্নয়নে পুলিশ বাহিনীকে আরো ‘বুস্ট আপ’ করা হবে

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সদস্যদের উৎসাহিত করতে তাঁদের আরো ‘বুস্ট আপ’ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এতে পুলিশ সদস্যরা আইনের শাসন প্রতিষ্ঠায় আরো দায়িত্বশীলভাবে কাজ করতে পারবেন।

 

গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বিভিন্ন ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের সম্মাননা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দায়িত্ব গ্রহণের তিন মাসে দেশের অপরাধ পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে।’

তিনি বলেন, ‘আমার কাছে যে পরিসংখ্যান এসেছে তাতে দেখা গেছে, ২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি সময়ে অপরাধ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

প্রায় প্রতিটি ক্যাটাগরিতেই অপরাধ কমেছে।’ 

বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য এ সময় ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিনটি আলাদা ঘটনায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে রয়েছে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার তদন্ত ও দ্রুত আসামি গ্রেপ্তার, দৌলতদিয়ায় নৌ দুর্ঘটনায় যাত্রীদের প্রাণ রক্ষায় নৌ পুলিশের ভূমিকা এবং মুন্সীগঞ্জে সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আসামি গ্রেপ্তারে অবদান।

 

প্রত্যেক পুরস্কারপ্রাপ্তকে ২০ হাজার টাকা করে আর্থিক সম্মাননা ও সম্মাননাপত্র দেওয়া হয়। কয়েকজন পুলিশ সদস্যকে বিশেষ ব্যাজও পরানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাঁরা দ্রুত সময়ে এসব ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন তাঁদের আমরা স্বীকৃতি দিয়েছি। এতে তাঁদের মনোবল বাড়বে এবং তাঁরা আরো নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।’

তিনি বলেন, ‘এ ধরনের স্বীকৃতি ও উৎসাহ ভবিষ্যতে পুলিশ বাহিনীকে আরো কার্যকরভাবে কাজ করতে সহায়তা করবে।

এমন কিছু আগে হয়েছে কি না আমি জানি না।’ তিনি আরো বলেন, “পুলিশ বাহিনীকে আরো বেশি ‘বুস্ট আপ’ করতে চাই।” 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com