মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মুন্সীগঞ্জে বজ্রাঘাতে কৃষক ও গরুর মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আড়িয়াল বিলের চকে বজ্রাঘাতে শাহজাহান মাঝি (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছেন। একই ঘটনায় তার একটি গরুও মারা গেছে।

রবিবার (২৪ মে) বিকেল ৪টার দিকে আড়িয়াল বিলের চকে গরু চড়ানোর সময় এ বজ্রাঘাতের ঘটনা ঘটে। 

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে আড়িয়াল বিলে গরু চড়ানোর সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাহজাহানের একটি গরু মারা যায়। এ সময় বজ্রাঘাতে গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন শাহজাহান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত শাহজাহান মাঝি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মদনখালী গ্রামের মৃত জৈনউদ্দিন মাঝির ছেলে। তিনি অবিবাহিত ছিলেন বলে জানিয়েছেন তার ভাতিজি শারমিন আক্তার।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com