মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

যানজট মুক্ত উত্তরবঙ্গের মহাসড়ক

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে উৎসব উদযাপনে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন লাখো মানুষ। উত্তরবঙ্গের মহাসড়কে স্বস্তিদায়ক যান চলাচল থাকলেও অতিরিক্ত ভাড়া ও যানবাহনের সংকটের কারণে অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকের ছাদে গন্তব্যে পৌঁছাচ্ছেন।

 

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জের কড্ডার মোড়, যমুনা সেতু পশ্চিম গোলচত্বর ও মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।

 

 

গাজীপুর থেকে বাড়ির উদ্দেশে রওনা হওয়া গার্মেন্টস কর্মী সাইফুল ইসলাম বলেন, ‍“বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাধ্য হয়ে ২০০ টাকা দিয়ে ট্রাকে বাড়ি ফিরছি। সেতুর পূর্বপাড়ে কিছুটা যানজট থাকলেও পশ্চিমপাড়ে তেমন কোনো যানজট নেই। তাই দ্রুতই গন্তব্যের দিকে এগোতে পারছি।”

 

বগুড়াগামী একটি ট্রাকের চালক স্বাধীন বলেন, “গরুর হাটে পশু পৌঁছে দিয়ে খালি গাড়ি নিয়ে বগুড়ায় ফিরছি। পথে কয়েকজন যাত্রী ওঠায় তাদের নিয়ে যাচ্ছি।”

পরিবহন চালকদের ভাষ্য, এবার ঈদযাত্রায় সড়কের অবস্থা তুলনামূলক ভালো থাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কিছু এলাকায় অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় যাত্রীরা বিকল্প উপায়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন।

 

একটি দূরপাল্লার বাসের চালক আয়েজ উদ্দিন বলেন, “সড়কে যানবাহনের চাপ রয়েছে, তবে কোথাও দীর্ঘস্থায়ী যানজট নেই। যাত্রীরা স্বস্তিতে ভ্রমণ করতে পারছেন। প্রশাসনের তৎপরতাও চোখে পড়ছে।”

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোথাও যানজট সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রাক ও পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন না করার জন্য চালকদের সতর্ক করা হচ্ছে।”

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com