মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সংসদে বিকল্প বাজেট উপস্থাপন করবে জামায়াত

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময়সভায় বক্তারা বলেছেন, সংসদে এবার বিরোধী দলের পক্ষ থেকে বিকল্প বাজেট উপস্থাপন করবে জামায়াত। এর অংশ হিসেবে বিভিন্ন অংশীজনের মতামত সংগ্রহ করা হচ্ছে।

গতকাল রবিবার অনুষ্ঠিত এই মতবিনিময়সভার বিষয় ছিল ‘জাতীয় বাজেট ভাবনা’। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বক্তারা বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময়েও দেশের বাজেট জনগণের ভাগ্য পরিবর্তনের কার্যকর হাতিয়ার হতে পারেনি। এবার গতানুগতিক ধারা থেকে বের হয়ে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি সংস্কারমূলক, জনবান্ধব, বৈষম্যহীন ও স্বনির্ভর বাজেট প্রণয়ন জরুরি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এ কে এম ওয়াসরেসুল করিম। তিনি বলেন, আগামী বাজেটে যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে, তার বড় অংশই আসবে ভ্যাট থেকে। এতে গরিব ও মধ্যবিত্তরা তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হবে। 

তাঁর অভিযোগ, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা নতুন বা বিকল্প রাজস্ব উৎস খুঁজে বের করার পরিবর্তে সহজ পথ হিসেবে ভ্যাটের ওপর অতিরিক্ত নির্ভর করছেন।

তিনি বলেন, ‘করের হার বাড়ানো কোনো বাহাদুরি নয়। এটি সবাই পারে। কিন্তু করের আওতা বাড়াতে দক্ষতা লাগে। যাঁরা নিয়মিত কর দিচ্ছেন, তাঁদের ওপর বাড়তি চাপ না দিয়ে যাঁরা কর ফাঁকি দিচ্ছেন, তাঁদের কাছ থেকে আদায় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা এখন বড় বাজেট নয়; বরং একটি ছোট কিন্তু গুণগত মানসম্পন্ন বাজেট।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com