মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালাকচুয়া এলাকায় অবস্থিত মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ছাতারপাইয়া গ্রামের আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭), মেয়ে লাবিবা (১৮) ও প্রাইভেটকার চালক বরিশালের জামাল হোসেন (৫২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক নিহত হন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় শিশুসহ প্রাইভেটকারের চার আরোহীকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়। হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মমিন জানান, মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। বাস ও প্রাইভেটকার মহাসড়ক থেকে সরানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com