মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নদীর সঙ্গে দেশের ভাগ্য জড়িত

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী বাঁচলে দেশ বাঁচবে। নদীর সঙ্গে দেশের ভাগ্য জড়িত।

তিনি বলেন, দেশে ছোট বড় প্রায় এক হাজার ৪১৫টি নদী রয়েছে। এসব নদী এক একটি জীবন্ত সত্তা। নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো দরকার। ‘জাতীয় নদী দিবস-২০২৬’ উপলক্ষে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে নোঙর ট্রাস্ট আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছেন। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। খাল খননের সঙ্গে খাল ও নদীর অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্প পাস হয়েছে।
পদ্মা ব্যারাজ নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং নদীতে নাব্যতা ফিরে আসবে। 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com