গতকাল শনিবার ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডে গোটা জাতি স্তম্ভিত উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচলিত আইনের আওতায় দ্রুততম সময়ে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, রামিসাসহ যেসব শিশু-কিশোর অমানবিক নির্যাতনের শিকার হয়েছে, তাদের প্রতি দেশবাসীর গভীর সহমর্মিতা রয়েছে। এ ধরনের বর্বরোচিত ঘটনার প্রতি জাতির সমবেদনা প্রকাশ করতে প্রধানমন্ত্রী নিজেই শোকসন্তপ্ত পরিবারের পাশে গেছেন।