
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকালে সোপানের আমন্ত্রণে তার বিশ্ববিদ্যালয়ের ১৫ জন বন্ধু ঢাকা থেকে মুন্সীগঞ্জের ওই বাড়িতে বেড়াতে আসেন। বিকেলে বন্ধুরা যখন ঘরে ও চারতলার ছাদে আড্ডা দিচ্ছিলেন, তখন সোপান ও আজওয়াদ বাড়ির পুকুরে গোসল করতে নামেন। হঠাৎ সোপানের চিৎকার শুনে বন্ধুরা ছাদ থেকে নিচে নেমে দেখেন, দুজনে পানিতে তলিয়ে গেছেন। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সহযোগিতায় তাদের পুকুর থেকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কামরান হোসেন বলেন, ‘পশ্চিম দেওভোগে সোপানের বাড়িতে বন্ধুদের একটি গেট-টুগেদার ছিল।